এখন দেশে জনগণের নির্বাচিত সরকার জরুরি: মিলন
প্রতিবেদক, রাজশাহী
মিলন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে একটি দল ও মহল গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু দেশবাসী তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে। জনগণ এখন একতাবদ্ধ হয়েছে। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন।
বক্তব্য শেষে বেগম জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মৃত মুসলিম ব্যক্তিগণ এবং সকল মৃত মুসলমানের আত্মার মাগফিরাত এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন নওহাটা পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Post Comment