এনআইডিতে ভুল থাকলে ২ জানুয়ারির আগে সংশোধনের অনুরোধ ইসির

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুল থাকলে আগামী ২ জানুয়ারির আগে সংশোধন করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে এমন অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা, থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ