কবিরহাটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কবিরহাট উপজেলার ধানশালিক বাজার সংলগ্ন ৪ নং ওয়ার্ড ফকির মোল্লা বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৩ এপ্রিল (বৃহস্পতিবার) আনুমানিক দুপুর ১টায় মো মোস্তফা মিয়ার ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দিকে হঠাৎ মোস্তফা মিয়ার ঘর থেকে আগুনের শিখা দেখা যায়। পরে দ্রুতই তা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতায় ফকির বাড়ীর কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা ও মোস্তফা মিয়া জানান ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক মোস্তফা মিয়া জানান আমার সব শেষ হয়ে গেছে কিছুই রক্ষা করতে পরি নি।
আমার আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যা বর্তমানে এখন বলা সম্ভব নয়।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বসতঘর ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ