কবিরহাটে আজ থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

কবিরহাট উপজেলায় আজ থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী নান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, ডাক্তার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা।

বিশেষ অতিথি ছিলেন কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া,উপজেলা কৃষি অফিসার আরফিন শামস্, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাজালাল, কবিরহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল,পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন ব্র্যাক (NGO)কর্মকর্তা,জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, ডাক্তার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অপুষ্টি দূর করতে সবাইকে সচেতন হতে হবে এবং সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা, পরামর্শ সেবা এবং প্রদর্শনীর আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।

সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করেন তারা।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ