কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া নামক স্থানে ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।
ওসি জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী বাস মুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে দুজন মারা যায়। এ সময় আন্তত ১০/১২ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
সুবর্ণ নাট্যদল/জিসান রহমান



Post Comment