কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

 কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইনসাপনগর হাই স্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল।পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাছেল আলী, রাজিব কিবরিয়া, যুবনেতা সুমন ফরাজি, সুমন আলী, কবির হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, তাঁতী দলের সাধারণ সম্পাদক রিপন মাস্টার, সহ-সভাপতি আফিরুল বিশ্বাস, সমবায় দলের সদস্য সচিব তারাচাদ আলীসহ রামকৃষ্ণপুর ইউনিয়নের হাজারো বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ