ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে – নোয়াখালী-৪ এর সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ শাহজাহান।
সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি :
এই সরকার স্বৈরাচারী সরকার, ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করছে, দ্রব্যমূল্য আজ লাগাম ছাড়া এ সরকার সব দিকে ব্যর্থ হয়েছে সেটা বিদেশী প্রতিবেদনে বার বার প্রমাণ হয়েছে।নোয়াখালীর সুবর্ণচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন,কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ানম্যান ও নোয়াখালী-৪ এর সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ শাহজাহান।
শনিবার সন্ধ্যায় উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজ সংলগ্ন চরজুবলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিনের নিজ বাড়ীতে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
মো.শাহজাহান বলেন,আগামীতে আমরা কারো বাড়িতে ইফতার মাহফিল না করে দেশনেত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ক্ষমতায় রেখে উন্মুক্ত পরিবেশে ইফতার মাহফিল করবো।
তিনি বলেন,খালেদা জিয়া এদেশে সব চেয়ে বড় মজলুম। একজন সাবেক প্রধানমন্ত্রী মিথ্যা মামলায় কারা দন্ডে দন্ডিত,একজন সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত।
সাবেক সংসদ সদস্য মো.শাহজাহান বলেন,এই সরকারের নির্বাচন কোন রাষ্ট্র মেনে নেয়নি।এই সরকারের নির্বাচন হলো রাতে ভোট চুরির নির্বাচন।
চরজুবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ানম্যান ও নোয়াখালী ৪ এর সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এজেডএম গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা বিএনপি নেতা আবু সালেহ মোঃ আব্দুল্যাহ সবুজ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজি আলমগীর, সিনিয়র সহসভাপতি নুর নবী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির নিজাম উদ্দিন ফারুক, উপজেলা যুবদল সভাপতি বেলাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক নুরুল হুদা, বিএনপি নেতা অ্যাডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, সাহাব উদ্দিন স্বপন, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দু্ল মালেক।
এছাড়াও চরজুবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ উপজেলার প্রত্যেক ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



Post Comment