ক্ষুদে নাট্যশিল্পী জান্নাতুল মারিয়াকে সংবর্ধনা দিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী
সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২মার্চ শনিবার বিকেলে কোম্পানির অফিস কক্ষে শাখা ম্যানেজার আলী হোসেন শাহীনের সঞ্চালনায়, এডভোকেট জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে “সুবর্ণ নাট্যদল” এর আলোচিত শিশুশিল্পী জান্নাতুল মারিয়াকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
জান্নাতুল মারিয়া ২০২৪ সালে “সুবর্ণ নাট্যদল” এ যোগদান করে নির্মাতা “জিসান রহমান”র পরিচালিত ‘‘শিক্ষা’’ শিরোনামের নাটকে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। এরপর ‘‘দাদা নাতি, হাঁস কান্ড, সমাজের সভাপতি, ইমাম সাহেব” শিরোনামের শিক্ষনীয় ও কমেডি নাটকে অভিনয় করে আলোচিত হন। নাটক গুলো দেখতে ইউটিউব চ্যানেলে @teamnoakhali ভিজিট করুন।

শিশু শিল্পীর সম্মাননা পাওয়া প্রসঙ্গে জান্নাতুল মারিয়া বলেন, যে কোন সম্মাননা ও পুরস্কারই মূলত তার কাজের স্বীকৃতি। যারা আমাকে সম্মানিত করলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে যেন আরো ভালো নাটক, শর্টফিল্ম করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া চাই।

জান্নাতুল মারিয়া অভিনীত মুক্তি অপেক্ষায় বেশ কয়েকটি নাটক ও শর্টফিল্ম “একটু হাসুন, আজগর মহাজন, গন্তব্যই মন্তব্য ২, হাঁস কান্ড ২, সমাজের সভাপতি ২, প্রতিবাদ, বাকীতে মাছ বিক্রি, পরিবর্তন, বেদাবেদ নয়, বেয়াই বাড়ির ইফতার’’ শিরোনামে
নাটক ও শর্টফিল্ম গুলো প্রযোজনায় ‘সুবর্ণ নাট্যদল’ পরিচালনা করেছেন নির্মাতা ’জিসান রহমান’




Post Comment