খলনায়কে চঞ্চল-তমা-নিশো

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন নির্মাতা ভিকি জাহেদ। ‘খলনায়ক’ শিরোনামের এই সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করছেন দেশের অন্যতম দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। তাঁদের সঙ্গে নারীপ্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে। চলচ্চিত্রটিতে আরও যুক্ত হয়েছেন একঝাঁক জ্যেষ্ঠ ও গুণী অভিনয়শিল্পী। রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেন্টু। এ ছাড়া বিশেষ চরিত্রে ওপার বাংলা (ভারত) থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমার নান্দনিক দৃশ্যধারণ ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের দায়িত্ব সামলাচ্ছেন খ্যাতনামা চিত্রগ্রাহক শুভঙ্কর ভড়।

পাশাপাশি প্রোডাকশন ডিজাইনিং ও আর্ট ডিরেকশনে থাকছেন ভারতের সুপরিচিত শিল্প নির্দেশক শিবাজী পাল। তাঁদের যৌথ দক্ষতা ও অভিজ্ঞতার ছোঁয়ায় সিনেমাটিতে আন্তর্জাতিক মানের ‘লুক অ্যান্ড ফিল’ ফুটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রযোজনা সংস্থা। নিজের প্রথম সিনেমা নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন ‘খলনায়ক’ শুধু একটি গল্প নয়, এটি মানব চরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী-প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন। নিশো ভাই ও চঞ্চল ভাইয়ের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করাটা যেমন রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং, তেমনই আনন্দের।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ