খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লার বুড়িচংয়ে দোয়া

 উপজেলা প্রতিনিধি (বুড়িচং) কুমিল্লা:

কুমিল্লা বুড়িচংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ২টায় কুমিল্লা আলেখাচর বিশ্বরোড সংলগ্ন হোটেলে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এড ফারুক আহম্মেদ, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল মাষ্টার, ভারেল্লা দ. ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, পীর যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা আমির হোসেন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইন্জি আবদুল জলিল, ছাত্রদল নেতা সাইফ উদ্দিন সবুজ, নিমসার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জামির হোসেনসহ কুমিল্লা ৫ (বুড়িচং, ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকার ১৭ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ