খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদির পোস্ট

 অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

এক্সে পোস্ট করা বার্তায় তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা।

পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত জানিয়ে মোদি লিখেছেন, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত, যেভাবেই হোক।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ