সুবর্ণচরে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:


“একটি নতুন ইকো সামাজিক বিশ্ব গড়ে তুলি কাউকে পিছিয়ে না রেখে ” স্লোগানকে সামনে রেখে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব’ অনুধাবণ করে নোয়াখালীর সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব সমাজকর্ম দিবস।

বুধবার দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী সমাজসেবা কর্মর্কতা মো.মাঈন উদ্দীন এর পরিচলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা এর সভাপতিত্বে দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন সেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবী। সভায় প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী ও শিশুবিষয়ক কর্মর্কতা এটিএম মোহিতুল ইসলাম, সুবর্ণচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু উন্নয়ন কর্মী ইকবাল হোসেন, আব্দুল মালেক, ইমাম, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মর্কতাগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজকর্মীদের ব্যাপক ভূমিকা রাখার সুযোগ আছে। পৃথিবীর উন্নত দেশগুলোর মতো প্রকৃত সমাজকর্মীদের চিহ্নিত করে তাদের সরকারের উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে কাজে লাগানো এবং তাদের প্রশিক্ষণের আওতায় আনা উচিৎ বলে বক্তারা মত ব্যক্ত করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ