গৃহকর্মীদের ন্যূনতম বয়স ২৪ নির্ধারণ করলো সৌদি আরব
সৌদির আরবের যেসব অবিবাহিত নাগরিক গৃহকর্মী নিয়োগ দিতে চান তাদের বয়স অবশ্যই ২৪ বছর হতে হবে। না হলে তারা তাদের বাড়িতে গৃহকর্মী রাখতে পারবেন না।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি ঘোষণার এক নির্দেশনা প্রতিবেদনের বরাত জানা যায়, গাড়ি চালক,গৃহপরিচারিকা, গৃহ রক্ষণাবেক্ষণকারী, পরিচ্ছন্নতাকর্মী, রাঁধুনি, দারোয়ান, কৃষক, ব্যক্তিগত নার্স, গৃহশিক্ষক এবংআয়াকে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে নিয়োগ দিতে হলে নিয়োগকারীর বয়স ২৪ বছর হতে হবে।

সৌদির গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে গৃহকর্মীর জন্য আবেদন করতে হবে। এরপর আগ্রহী নিয়োগ কর্তার ভিসা ইস্যু করার সক্ষমতা আছে কি না সেটি যাচাই করা হবে। আগ্রহী নিয়োগকর্তাকে নিজের পেশা ও জাতীয়তা উল্লেখ করে শ্রম মন্ত্রণালয়ের মুসানেদ প্লাটফর্মে জমা দিতে হবেএবং গৃহকর্মী নিয়োগের কারণ উল্লেখ করতে হবে।
আবেদনের পর আগ্রহী নিয়োগকর্তার সক্ষমতা যাচাই-বাছাই করা হবে। এরপর তাকে গৃহকর্মী বেঁছে নেওয়ার সুযোগদেওয়া হবে এবং নিয়োগের ফি প্রদান করতে হবে। গৃহকর্মী নিয়োগের যে বিষয়টির প্রচলন সৌদিতে রয়েছে সেটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করতে চায়দেশটির শ্রম মন্ত্রণালয়।
যারা গৃহকর্মী নিয়োগ করতে চান তাদের কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেটি জানাতে এবং গৃহকর্মীদের অধিকারনিশ্চিতে সৌদির শ্রম মন্ত্রণালয় মুসানেদ নামের ওয়েবসাইটটি চালু করে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মুসানেদের মাধ্যমে চুক্তি করতে হবে।
আরো নিউজ দেখুন :
গত বছরের অক্টোবরে শ্রম মন্ত্রণালয় জানায়, গৃহকর্মী হিসেবে কাজ করতে আগ্রহী ব্যক্তির বয়স অবশ্যই ২১ বছর হতে হবে। মূলত চুক্তির অধিকার রক্ষায় এই বাধ্যবাধকতা রাখা হয়েছে।
নতুন নিয়মে আরও বলা আছে, একজন গৃহকর্মী দিনে ১০ ঘণ্টা কাজ করবেন এবং বেতনসহ তাকে সপ্তাহে ২৪ঘণ্টার বিশ্রাম দিতে হবে। এছাড়া নিয়োগকারী তার গৃহকর্মীর পাসপোর্ট, ব্যক্তিগত কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র নিজেদের জিম্মায় নিতেপারবেন না। এটি কঠোরভাবে নিষিদ্ধ করেছে দেশটির সরকার ।
বেইলি রোডে আগুন



Post Comment