চট্টগ্রামে পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে দুবাই প্রবাসী মানিক আবদুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. বাদশা মিয়াকে (৪৫) অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে র‌্যাব-৭ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

গ্রেফতার বাদশা মিয়া রাউজান উপজেলার গরিব উল্যাহ পাড়া এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৯ এপ্রিল উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্ল্যাহ পাড়ার ভান্ডারী কলোনির একটি ভাড়া বাসায় ভাত খাওয়ার সময় প্রবাসী মানিক আব্দুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাদশা মিয়া ছিলেন এজাহারভুক্ত প্রধান আসামিদের একজন।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ