নোয়াখালী জেলা দাবা লীগ ২০২১ : চরজব্বার থানা দল জেলা চ্যাম্পিয়ন

সুবর্ণচর ( নোয়াখালী ) প্রতিনিধি :


নোয়াখালী জেলা দাবা লীগ ২০২১ সালের খেলায় জেলার মধ্যে সুবর্ণচরের চরজব্বার থানা দল জেলা চ্যাম্পিয়ন হয়েছেন।

জেলার ৬ থানা ৬টি দল দাবা খেলায় অংশগ্রহণ করে পয়েন্টের শীর্ষে ছিলো চর জব্বার থানা। তাদের অর্জন ১৩ পয়েন্ট। দ্বিতীয় রানার্স আপ হয়েছে সোনাইমুড়ি থানা তাদের পয়েন্ট ছিলো ১১।

যেসব থানা খেলায় অংশগ্রহণ করেন সেগুলো হলো—জেলার কবিরহাট থানা,বেগমগঞ্জ থানা,সোনাইমুড়ি থানা,চরজব্বার থানা,চাটখিল থানা ও নোয়াখালী জেলা পুলিশ দল।

চরজব্বার থানার হয়ে দাবা খেলায় অংশগ্রহণ করেন— গোলাম সারওয়ার, ফয়সাল আকবর, মোঃ মোজাম্মেল হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, চরজব্বার থানা দল জেলা চ্যাম্পিয়ন হয়েছেন এটি গৌরবের। এ অর্জন সুবর্ণচরবাসীর। ভবিষ্যতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্ঠা অব্যহত থাকবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ