চরজব্বার থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত ৮ আসামী গ্রেপ্তার
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৮ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা—পুলিশ।
সোমবার সকালে উপজেলার পৃৃথকস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,উপজেলার মোহাম্মদ পুরের চর তোরাব আলী গ্রামের মোবাশ্বর হোসেনের ছেলে রাশেদ(২৪), একই ইউনিয়নের চর নোমান গ্রামের মৃত ফজল হকের ছেলে বোরহান উদ্দিন ব্যাপারী(৫০)ও মাহবুবুল হক সর্দার (৪৭)ও তাঁর ছেলে বেলাল হোসেন (২৩) চরজব্বার ইউনিয়নের মোহাম্মদ উল্যাহর ছেলে বাহার(৪৩)ও রুহুল আমিনের মেয়ে পারুল আক্তার(২০), চর আমান ইউনিয়নের চর বৈশাখী গ্রামের হাবিব উল্যার ছেলে নবির উল্লা(৩০) একই ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে আবদুর রহিম(২৮)।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



Post Comment