চাটখিলে ৩৫টি অবৈধ ভেসাল-মশারি জাল ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে দেশীয় মাছের বংশবিস্তার, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ ভেসাল ও মশারি জাল এবং পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী বেশ কিছু অবৈধ স্থাপনা জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভা, পাঁচগাঁও, মোহাম্মদপুর ও বদলকোট ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খালের পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী ২০টি ভেসাল জাল ও সংশ্লিষ্ট অবৈধ স্থাপনা এবং মাছের প্রজনন ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর ১৫টি মশারি জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা অবৈধ জাল ও স্থাপনাগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, কিছু অসাধু ব্যক্তি অবৈধ জাল ও স্থাপনা তৈরি করায় দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছিল। পাশাপাশি খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। দেশীয় মাছের বংশবিস্তার ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ