প্রিয়া আক্তার (৮) জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল।
নিহতের মামা মো. ফাহাদ বলেন, প্রিয়া রোববার দুপুরের দিকে তার বাবাকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। বাবাকে খুঁজতে বের হওয়া প্রিয়া বেলা ২টার পর থেকে নিখোঁজ ছিল। এরপর তার বাবা বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে এক ব্যক্তি জষড়া গ্রামের মোল্লা বাড়িসংলগ্ন পুকুরপাড়ে রাত ৮টার দিকে প্রিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটখিল থানার ওসি এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের মাথার এক পাশে ফোলা ও জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Post Comment