চাপরাশিরহাটে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিলেন শাবাব চৌধুরী

নিজস্ব প্রতিবেদক::


নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন তরুণ প্রজন্মের আইকন খ্যাত তরুণ রাজনীতিক নেতা শাবাব চৌধুরী ।

শুক্রবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

অনুদান প্রাপ্ত দোকান সমুহ হলো-কসমেটিকস, জুতা, সেলুন, চা-দোকান, দধি দোকানসহ দশটি দোকান

তিনি নিউজিল্যান্ড থেকে পড়ালেখা করে এসেও নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি সামাজিক ও রাজনীতি কাজে এগিয়ে চলেছেন।

শাবাব চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান শিউলি একরাম’এর একমাত্র পুত্র।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এতে কসমেটিকস, জুতা, সেলুন, চা-দোকান, দধি দোকানসহ দশটি দোকান সম্পূর্ণ পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে আজ সকাল থেকে কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও দক্ষিণ অমরপুর,চাপরাশিরহাট,কবিরহাট শাবাব চৌধুরী জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নোয়াখালীর তরুণ প্রজন্মের আইকন তরুণ রাজনীতিক নেতা শাবাব চৌধুরী।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ