চিলমারীতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
কুড়িগ্রাম প্রতিনিধি
এ সময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে চিলমারী উপজেলার কিশামাতবানু বালাবাড়িতে মেসার্স ডব্লিউ বি সি ব্রিকসকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া একই উপজেলার মেসার্স এস এন ব্রিকস ও মেসার্স এসটি ব্রিকসের পক্ষে আদালতের স্থগিতাদেশ থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপচাঁদ।
এ সময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।



Post Comment