জয়া ইরানের চলচ্চিত্র উৎসবে

বিনোদন ডেস্ক


ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন অভিনেত্রী জয়া আহসান। সেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা নিয়ে আছেন তিনি। উৎসবটিতে জয়া হাজির হয়েছিলেন ইরানের ঐতিহ্যবাহী পোশাকে।

তেহরানের ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে মাহির জায়গায় কলকাতার কৌশানী

বর্তমানে তেহরানে অবস্থানরত নন্দিত এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘এখানকার (তেহরান) একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছি। প্রথমবার তেহরানে এসেছি, ভালো লাগছে।’

আরও পড়ুন: আইসিইউ থেকে ফেরা হলো না চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালকের

জয়া আরও বলেন, ‘আমি একজন শিল্পী। একজন শিল্পী বিভিন্ন ভাষায় কাজ করতে পারেন।’


বিজ্ঞাপন


‘ফেরেশতে’ সিনেমায় একজন সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শন করা হয়েছে ছবিটি। এছাড়া ভারতের এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দে৩খানো হয়েছে এ ছবি। ছবিটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ