মাঝনদীতে লঞ্চে আগুন: ঝালকাঠিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬
এখনো অনেকে নিখোঁজ। উদ্ধারকাজ জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করছেন।
এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিলেন বলে জানা গেছে। ওই লঞ্চের কয়েকজন যাত্রী বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে লঞ্চটি নদীর তীরের দিয়াকুল গ্রাম এলাকায় ভেড়ানো হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া বলেন, তাঁদের মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোসহ উদ্ধারকাজ করছে। ঘন কুয়াশায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
কামাল হোসেন ভূঁইয়া আরও বলেন, লঞ্চটির ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



Post Comment