টরন্টোয় ‘বাচনিকের’ যুগপূর্তি উদযাপন ১৮ অক্টোবর
টরন্টোর কবিতা বিষয়ক সংগঠন ‘বাচনিকের’ যুগপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করেছে ‘বাচনিক বৈভব’, যেখানে কবিতা, গান ও নৃত্যের সমারোহে সজ্জিত হয়ে থাকছে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আগামী ১৮ অক্টোবর শনিবার মেইনস্ট্রিট স্টেশন সংলগ্ন ডন অন ডেনফোর্থ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডেনফোর্থের রেডহট তন্দুরি-তে আয়োজিত সংবাদ সম্মেলনে বাচনিক বৈভবের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের মুখপাত্র কাজী হেলাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান মেরী রাশেদীন, শাপলা শালুক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাচনিকের শিল্পীবৃন্দের পরিবেশনার পাশাপাশি টরন্টোয় বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু শিল্পীরা যুগপূর্তির উৎসবে কবিতা আবৃত্তি করবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাচনিক প্রতিবছর একজন বাচিক শিল্পী বা কবিতার মানুষকে সম্মাননা প্রদান করে। এবারের যুগপূর্তির উৎসবে আবৃত্তি শিল্পী, সংগঠক এবং প্রশিক্ষক শিমুল মুস্তাফা এবং কবি অপরাহ্ন সুসমিতোকে বাচনিক সম্মাননা দেওয়া হবে।
আয়োজকরা কোনো ধরনের প্রবেশ ফি বিহীন এই বর্ষপূর্তির আয়োজন উপভোগ করার জন্য টরন্টোয় বসবাসরত সবাইকে আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতি



Post Comment