ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন, চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যু।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১, ঢাকা বিভাগে ২৭২, বরিশালে ৯৭, চট্টগ্রামে ১৩৩, খুলনায় ১৪৩, রাজশাহীতে ৫৮, ময়মনসিংহে ৩৫, রংপুরে ১৭ ও সিলেটে ৯।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৭৯১ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৪৫৯ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ