ড. ইউনূসের জন্মদিনে তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের ৮৫তম জন্মদিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা অফিসে তারেক রহমানের পক্ষ থেকে ফুল নিয়ে যান বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসি হাসান সেলিম ফুলের তোড়া ও কেক গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেড় দশক ধরে তার জন্মদিনকে বৈশ্বিকভাবে পালন করা হয় সামাজিক ব্যবসা দিবস হিসেবে।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ