তাসপিয়া হত্যাকান্ড;প্রধান আসামি শুটার রিমন সহ আটক ৫,দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি-
নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে চাঞ্চল্য ও আলোচিত বাবার কোলে শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়াকে (৪) গুলি করে হত্যা প্রধান আসামিসহ আরও ৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
র্যাব এর গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে অভিযান চালিয়ে হত্যা পলাতক এ আসামিদের গ্রেফতার করা হয়।
জানতে চাইলে র্যাব-১১ (সিপিসি-৩, কোম্পানি কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধান আসামি রিমন ও তার সহযোগী মহিউদ্দিনসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিদেশী ও দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আগামীকাল ( বুধবার) সকাল ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার খন্দকার শামীম হোসেন।
এর আগে, চাঞ্চল্য ও আলোচিত বাবার কোলে শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়াকে গুলি করে হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।



Post Comment