তিন বছর ধরে নিখোঁজ কিশোর হাফেজ মোঃ রাকিবের খোঁজ মেলেনি
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার মাইজদী এলাকা থেকে মোহাম্মদ রাকিব (বর্তমান বয়স ১৭) নামের এক কিশোর প্রায় তিন বছর ধরে নিখোঁজ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে বের হয় রাকিব। সে নিয়মিত মাইজদীর ফকিরপুর হাফিজি মাদ্রাসায় হাফেজি পড়াশোনা করতো। কিন্তু সেদিন থেকে সে আর মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফেরেনি। মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, রাকিব ওইদিন মাদ্রাসায় আসেনি।


নিখোঁজ রাকিবের পিতা মো. ছালা উদ্দিন একজন ব্যাটারিচালিত ভ্যানচালক এবং মাতা সুফিয়া গৃহিণী। তাদের স্থায়ী ঠিকানা সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন পশ্চিম চর জুবিলী গ্রামের বেচু দারোগার বাড়ি (০৫নং চর জুবিলী ইউপি, ০৩নং ওয়ার্ড)।
পরিবার ও স্বজনেরা মাইজদীসহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। রাকিবের গায়ের রং ফর্সা, নিখোঁজ হওয়ার দিন তার পরনে ছিল সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এবং পায়ে বার্মিজ জুতা।
অসহায় বাবা ছালা উদ্দিন ও মা সুফিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের আদরের সন্তানকে হাফেজি পড়াশোনার জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। কিন্তু সে তিন বছর ধরে নিখোঁজ। কোনো সহৃদয় মানুষ যদি তার সন্ধান দিতে পারেন তবে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং যথাযথ সম্মান করবো।”
কোনো সহৃদয় ব্যক্তি রাকিবের খোঁজ পেলে 01878-793118 অথবা 01823-309259 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার। স্থায়ী ঠিকানা: হারিছ চৌধুরী বাজার, চরজব্বর, সুবর্ণচর, নোয়াখালী।



Post Comment