নাটকের গল্প লিখা ও নির্মাণ করাই আমার নেশা – জিসান রহমান
তরুণ নাট্য নির্মাতা জিসান রহমান `সুবর্ণ নাট্যদল’ প্রতিষ্ঠাতা। গত ৬ এপ্রিল ২০১২ সালে, নোয়াখালী জেলাধীন সুবর্ণচর এলাকায় `সুবর্ণ নাট্যদল’ নামে সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত ধারাবাহিক ভাবে, সময় সাময়িক ঘটনা, কমেডি ধাজের গল্প, সত্য ঘটনা অবলম্বনের গল্পের নাটক/ছুটকি নাটক/শর্টফিল্ম নির্মাণ করে আসছে। কথা বলেন “সুবর্ণ সময়’’র প্রতিবেদকের সঙ্গে।
প্রশ্ন : কেমন আছেন ?
জিসান রহমান : এই তো ভালো আছি।
প্রশ্ন : আপনি বিগত ২০২৩ সালে ২৮টি নাটক/ছুটকি নাটক/শর্টফিল্ম নির্মাণ করেছেন, চলতি বছরে কতটি নাটক/শর্টফিল্ম নির্মাণের পরিকল্পনা করছেন ?
জিসান রহমান : হিসেব করেতো নাটক/শর্টফিল্ম নির্মাণ করা সম্ভব না, মাথায় কখন কি চিন্তা আসে তা বলা মুশকিল, তবে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে নাটক/ছুটকি নাটক/শর্টফিল্ম নির্মাণ করার চেষ্টা করবো, পাশপাশি রমজান উপলেক্ষ কিছু ইসলামিক শর্ট ফিল্ম ও ছুটকি নাটকও নিয়ে আসছি।

প্রশ্ন : স্থানীয় ডিস ক্যাবলের জন্য আপনি নাটক নির্মাণ শুরু করেছেন ২০১২ খ্রিঃ, প্রথম যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক/ইউটিউবে নাটক/শর্টফিল্ম রিলিজ করলেন তার অভিজ্ঞতা কেমন ছিল ?
জিসান : অভিজ্ঞতা তো আসলে ভালো-খারাপ মিলিয়েই হয়। আমাদের টিম ‘সুবর্ণ নাট্যদল’ ফেসবুক পেইজ/ইউটিউব চ্যানেল খুলে কয়েকটি নাটক/শর্টফিল্ম রিলিজ দিলো, মোটামুটি দর্শক দেখতেছে, ভালো কমেন্ট করেছে, অনেকে ভালো ভালো পরামর্শ দেয়। সেসব কমেন্ট গুরুত্বসহকারে পড়ি ও তাদের পরামর্শ মাথায় রেখে সামনে আরো ভালো কাজ নির্মাণের চেষ্টা করি। তবে যে কোন মাধ্যমে নিয়মিত কন্টেন্ট আপলোড দিয়ে রিলিজ না দিলে দর্শক মুখ ফিরিয়ে নেয়। যেমনটা আমাদের বেলায়ও হয়েছে।
প্রশ্ন : মিডিয়াতে কাজ করবেন, সে আগ্রহ কিভাবে কখন হয়েছে ?
জিসান : আমার একটু বুঝ জ্ঞান হওয়ার পর থেকে প্রচুর নাটক/সিনেমা দেখতাম, সে দেখা থেকে মিডিয়াতে কাজের আগ্রহ হয় । ছোট বেলায় অভিনেতা ও পরিচালক হওয়ার ইচ্ছে পোষণ করি। সেই ইচ্ছে থেকে আমি গল্প লিখা শুরু করি, মোটামুটি বুঝ জ্ঞান হওয়ার পর মিডিয়াতে কাজের আগ্রহ ব্যাপকহারে বাড়ে। সে আগ্রহ থেকে একটা সময়ে এসে মিডিয়াতে নিয়মিত কাজ শুরু করি ।

প্রশ্ন : নাটক নির্মাণের শুরুটা কি ভাবে হলো ? কাজে বাধার সম্মুখীন হয়েছেন ?
জিসান রহমান : অভিনেতা ও পরিচালক হওয়ার ইচ্ছে থেকে নাটক নির্মাণের পরিকল্পনা করেছি ২০১২ খ্রিঃ, সঙ্গে আপন মামাতো ভাই রাসেদ উল্যাহ ও ২ বন্ধুকে নিয়ে “বর্ণহীন ভালোবাসা” শিরোনামে নাটক নির্মাণের সাহস করি। গল্প লিখা, অভিনেতা/অভিনেত্রীদের চরিত্র অনুযায়ী নির্ধারণ, ক্যামেরা ম্যানেজ করা, শুটিং লোকেশন, টাকা ম্যানেজসহ সকল আয়োজন শেষে শুটিংয়ের তারিখ নির্ধারণ হওয়ার পরক্ষণে ২ বন্ধু ক্যামরার সামনে কিংবা পিচনেও থাকবেনা বলে জানাই। নাটকে অভিনয় করলে তাদের ও পরিবারের মান সন্মান শেষ হয়ে যাবে বলে তারাই নিজেরাই সরে যায়। এরপরেও আমি থেমে থাকিনি, আমার মামাতা ভাই ‘রাসেদ উল্যাহ’ সঙ্গে ছিল, সাহস দিয়েছে। কথায় আছেনা, এক দরজা বন্ধ হলে দশ দরজা খুলে যায়। আমার বেলায়ও তাই হলো, ‘আব্বাস উদ্দিন শুভ’ ভাইসহ অনেকে নিজ থেকে আমার পাশে এসে দাড়ালো “বর্ণহীন ভালোবাসা” শিরোনামে নাটকটিতে আমি মূখ্য চরিত্রে অভিনয় করি।
প্রশ্ন : পরিচালকের খাতায় নিজের নাম কিভাবে লিখেন ?
জিসান রহমান : অভিনয় করা কঠিন ব্যাপার, আমার দ্বারায় আর যায় হোক, অভিনয় হবেনা। এদিকে আমাদের টিমে পরিচালকের শূন্যতা, তাই আমি হাল ধরতে “হাড়ারী ভাই” শিরোনোমে নাটক নির্মাণে সাহস করি, সে থেকে এখনো পরিচালনা শিখতেছি। তবে মাঝে মধ্যে অভিনয় করতে বাধ্য হই, যখন আর্টিস্ট সংকট, মন মত অভিনেতা খুজে পাইনা, তখন ব্যাকআপ হিসেবে অভিনয় করার সাহস করি এবং পাশাপাশি নতুন যারা অভিনয় করিতে আগ্রহী, তাহাদের সুযোগ তৈরিতে আমি কাজ করে যাচ্ছি।
প্রশ্ন : আপনার হাত ধরে অনেকে পরিচিতি লাভ করেছে, নতুনদের খুব সহজে আপনি সুযোগ দেন, এতে আপনার স্বার্থ কি ?
জিসান রহমান : দর্শক বারবার এক মুখ দেখতে দেখতে বোরিং, তাই নতুনদের নিয়ে কাজ করি, আর নতুনরা একটা সময়ে ভালো অবস্থানে পোঁছাবে, এটা দেখলে আমার ভালো লাগে, আর এইটাই আমার স্বার্থ ও গর্ব এবং বিভিন্ন ধাজের গল্প লিখা ও বাস্তবায়নে নতুন প্রতিবাদের নিয়ে নাটক/শর্টফিল্ম নির্মাণ করা আমার নেশা ।
প্রশ্ন : ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন।
জিসান রহমান : আমি পরিচালক হওয়ার পিচনে হাতে কলমে শিখিয়ে দেওয়ার কেউ ছিলোনা, তাই আমার নির্মাণে অনেক ভূল ত্রুটি থাকতে পারে, সকলে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। আপনারা সকলে বাংলা নাটক দেখুন, আঞ্চলিক নাটকর সঙ্গে থাকুন, আমার জন্য দোয়া করবেন ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি এবং সকলের পরামর্শ কাম্য। আপনাকে ও সুবর্ণ সময় পরিবারকে অনেক ধন্যবাদ।

২০২৩ ইং ইউটিউবে রিলিজ হওয়া তরুণ নির্মাতা জিসান রহমানের ২৮ নাটক/ছুটকি নাটক/শর্টফিল্ম এর তালিকা ।
০১। মধু মতিন, ০২। মোরগ গেলো কই, ০৩। বিকসিস, ০৪। বিচ্ছিন্ন ঘটনা, ০৫। হিল্লা বিয়ে, ০৬। তিন মন্ডু, ০৭। রাশি অপমান, ০৮। কিপ্টে করিম, ০৯। হিসেবী কিপ্টে ৭, ১০। হবু বৌ, ১১। বিপাকে বাসু, ১২। সার্টিফিকেট, ১৩। দাওয়াতে বিপাকে ২, ১৪। চাপাবাজ, ১৫। সরি, ১৬। বুদ্ধিদেষ্টা, ১৭। টাকলুর মাথা গরম, ১৮। লিটনের বাড়ী, ১৯। ইফতারের দাওয়াত, ২০। কুমড়া কান্ড, ২১। রাগ ক্ষোভ, ২২। রিয়েল হিরো, ২৩। মন্তব্য, ২৪। বাটপারি, ২৫। হাঁস গেলো কই, ২৬। হাঁস দেখেছো, ২৭। হিসেবী কিপ্টে ৬, ২৮। শীতের বাহানা ।
‘সুবর্ন নাট্যদল’র সকল নাটক দেখে চাইলে-
https://www.youtube.com/@TeamNoakhali



Post Comment