নারীর লাশ উদ্ধার

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে ভেলায় ভেসে আসা নারীর পচে যাওয়া লাশের কংকাল উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে মুলাদীর নৌ-পুলিশের পরিদর্শক খন্দকার সফিকুল ইসলাম জানিয়েছেন।

ওসি বলেন, উদ্ধার করা লাশের সাথে কাগজে হিন্দি ভাষায় নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দেয়া ছিলো। সেখানে লেখা অনুযায়ী লাশটি ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলার পাথরঘামা গ্রামের পঞ্চায়েত ইটরা এলাকার নারায়নের স্ত্রী শরিকা দেবীর।

তিনি জানান, লাশটি ভেসে জয়ন্তী নদীর নাজিরপুর খেয়াঘাট এলাকায় নদীর তীরে আটকে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা গেছে, কলা গাছের ভেলায় ভেসে রয়েছে। লাশটি পচে কংকাল বের হয়ে গেছে। কংকাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুলাদী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ