নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে কুষ্টিয়ায় নারী বিষয়ক সংস্কার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ আসর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে। সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শামসুল হক, আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান প্রমুখ।

সমাবেশে ৫ মে শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যাসহ সকল গণহত্যার বিচার, হেফাজত ইসলামের নেতা-কর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে গণহত্যা বন্ধের দাবি জানানো হয় ।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ