নিজ বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

রাজধানীতে হুমায়ুন কবির নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে দক্ষিণ সায়েদাবাদের দয়াগঞ্জ হাজী চান মিয়া রোডের ৭১/সি নম্বর বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হুমায়ুন কবির রাজারবাগ পুলিশ লাইনের পরিবহন সেক্টরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে দয়াগঞ্জ এলাকায় থাকতেন এই পুলিশ সদস্য।

মৃত্যু বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, ‌‘আজ সকালে সংবাদ পেয়ে দয়াগঞ্জে হুমায়ুন কবিরের ভাড়া বাসার নিচ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃতের গলায় ফাঁস লাগানোর কালো দাগ রয়েছে। তবে কিভাবে মারা গেছেন সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ