নির্বাচনের দিনই গণভোট, মেনে নিল আন্দোলনরত ৮ দল
অনলাইন ডেস্ক
দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের দিনই গণভোট মেনে নিয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ইসলামী সমমনা ৮ দল। সোমবার রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান নেতারা।
এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে উপিস্থত ছিলেন আট দলের লিয়াজোঁ কমিটি সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।



Post Comment