নোয়াখালীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

 নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর সদর উপজেলার কবিরপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে মো.মানিক (২৫) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে সুধারাম থানা—পুলিশ।

নিহত মো. মানিক উপজেলার নোয়াখালী ইউনিয়নের কবিরপুর গ্রামের হোদায়েত মুন্সি বাড়ির হেঞ্জু মিয়ার মেজো ছেলে। সে ব্যাটারী চালিত অটোরিকশা চালিয়ে জীবনজীবিকা চালাত।

সোমবার সকাল এগারোটার দিকে উপজেলার ৬ নম্বর নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের কলিম উদ্দিন বেপারী বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে এ লাশ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের কলিম উদ্দিন বেপারী বাড়ি সংলগ্ন পরিত্যক্ত পুকুরে গলায় গামছা পেছানো মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, লাশ সুরূতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ