নোয়াখালীর সুবর্ণচরে ইমামের অশ্রুসিক্ত স্বেচ্ছায় অবসর
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক পেশ ইমাম অশ্রুসিক্ত অবসর নিয়েছেন। ইমামের নাম মাওলানা হাফেজ আবদুর রহমান। তিনি ৩৩ বছর হারিছ চৌধুরীর বাজার জামে মসজিদে ইমামতি করে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন।
শুক্রবার এশার নামাজের পর তিনি আনুষ্ঠানিক ভাবে মসজিদ কমপ্লেক্স থেকে বিদায় নেন। তাঁর বিদায়ে মসজিদে মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
জানা যায়, মাওলানা আবদুর রহমানের বাড়ি চরজুবিলী ইউনিয়নের চর জুবিলী গ্রামে।১৯৮৯ সালে তিনি বিনা বেতনে ইমামতি ও খতিব হিসেবে মসজিদে যোগদান করেন।
হারিছ চৌধুরীর বাজার জামে মসজিদের একাধিক মুসল্লি বলেন, মাওলানা হাফেজ আবদুর রহমান পড়ালেখা শেষ করে জীবনের শুরু থেকেই এই মসজিদে ইমামের দায়িত্ব নেন। ৩৩ বছর ইমামতিকালীন সময়ে তার আন্তরিকতা ও মুসল্লিদের খেদমতের কোন ত্রুটি ছিলো না।
মাওলানা হাফেজ আবদুর রহমান বলেন, দীর্ঘদিন আল্লাহর ঘরের খেদমত করেছি। এখন কিছুটা অসুস্থ বোধ করায় নিয়মিত খেদমতে ত্রুটি হবে ভেবেই অবসরে যাচ্ছি।
হারিছ চৌধুরীর বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন চৌধুরী বলেন, সকলের প্রিয় পেশ ইমাম ছিলেন,শারিরীক অসুস্থতার কারণে তিনি অবসর নেন।



Post Comment