সুবর্ণচরে একটি আশ্রয়ন প্রকল্পের সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও কিশোরীকে ধর্ষণের অভিযোগ
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:
থানায় অভিযোগের জের ধরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের সেলিম বাজার আশ্রয়ণ প্রকল্পের ঘরে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও কিশোরীকে ধর্ষণের অভিযোগ করেছে ভুক্তভোগী ভিকটিম ও তার পরিবার। এ ঘটনায় আহত হয়েছে মহিলাসহ ৩ জন। ভিকটিম ও তার মাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে সোমবার ভোর ৪টায় ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও ভিকটিমের মা ইয়াছমিন আক্তার জানান, তিনি চট্টগ্রামে একটি গার্মেনস এ চাকরি করেন। গ্রামের বাড়ি চর মুজিব সেলিম বাজার আশ্রয়ন প্রকল্পে তার রেখে যাওয়া ব্রাকের ঘরটি তার স্বামী স্থানীয় হোসেনের নিকট বিক্রি করার অভিযোগ পান। এমন অভিযোগের ভিত্তিতে তিনি বাড়িতে এসে চরজব্বর থানায় একটি অভিযোগ দেন হোসেনের বিরুদ্ধে। এতে হোসেন ক্ষিপ্ত হয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসী লোকজন নিয়ে আশ্রয়ণের ঘরে হামলা ও ভাঙচুর চালায়। এক পর্যায়ে তার কিশোরী (১৪) মেয়েকে জোর ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ করেন রুবেলসহ দুই জনের বিরুদ্ধে। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে এবং তারা নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি হন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজীব জানান, হামলা ভাঙচুরের ঘটনা শুনেছেন। তবে ধর্ষণের বিষয়টি তাকে কেউ অবহিত করেননি।
এ ব্যাপারে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবদীন হামলা ভাঙচুর ও মারধরের ঘটনা স্বীকার করলেও তিনি ধর্ষণের অভিযোগের বিষয়ে অস্বীকার করেন। তিনি বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ধর্ষণের অভিযোগে একটি কিশোরী হাসপাতালে ভর্তি আছে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা পরীক্ষা নিরিক্ষা করবো।



Post Comment