নোয়াখালীর সুবর্ণচরে জেলা তথ্য অফিসের আলোচনা সভা
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা।
নোয়াখালী জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সুবর্ণচর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুহীউদ্দিন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল মোবারক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মৌহিতুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর প্রমূখ।
এ আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বক্তব্যে বলেন, আমাদের বিজয় অর্জনের পিছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ১৩ বছর কারাবরণ করেছেন, সব ধরনের নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন শুধুমাত্র এ জাতির জন্য একটি পৃথক রাষ্ট্র এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে যে অবিষ্মরণীয় উন্নয়ন হচ্ছে তার তুলনা পৃথিবীর কোন দেশের সাথেই হয় না। জাতি এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেবর্তমান সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্টসিটিজেন, স্মার্ট ইকোনোমী, স্মার্ট গভর্নমেন্ট এবং ষ্মার্ট সোসাইটি গড়তে সক্ষম হব।



Post Comment