আপনার অধিকার,আপনার দায়িত্ব: নোয়াখালীর সুবর্ণচরে দুনীর্তি প্রতিরোধ দিবস পালিত

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি:


‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন’ এ শ্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার চরবাটার হাবিবীয়া স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ অংশ নেয়।পরে স্কুল হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো.সালেহ উদ্দিন,সদস্য আবদুল বারী বাবলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বাঁধা সৃষ্টি করে। দুর্নীতি রুখতে হলে সামাজিক অবকাঠামোকে সঠিকভাবে কাজ করতে হবে। আমরা নিজ নিজ স্থান থেকে দুর্নীতিকে ঘৃণা এবং না বললে এ দেশ থেকে দুর্নীতি উঠে যাবে। এজন্য দেশ ও জাতির উন্নয়নে দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও সকালে উপজেলার থানার মোড়ে বেসরকারী উন্নয়ন সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এতে সংস্থার প্রবীণ প্রকল্প, সমৃদ্ধি প্রকল্প এবং কৈশর কর্মসূচী প্রকল্পের কয়েকশত নারী পুরুষ অংশ নেন।

 

 

 

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ