নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরের পানিতে ডুবে মোঃ জিহাদ (৪) এক শিশুর মৃত্যু হয়েছে।

দুপুর একটার দিকে চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জালাল সেরাং সমাজ এলাকার মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জিহাদ উপজেলার চরজুবিলী ইউপির একই এলাকার মো হোসেনের ছেলে।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড় সদস্য অজি উল্যা ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন পুকুরে রান্নার কাজে থালাবাটি ধোয়ার জন্য গেলে শিশুটি তাদের পেছনে যায়। এরপর পরিবারের সদস্যদের অগোচরে পানিতে গিয়ে পড়ে। দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় স্লুইসগেটে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ