নোয়াখালীর সুবর্ণচরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ—২০২১ শুরু
মুজাহিদুল ইসলাম সোহেল:
“মুজিব বর্ষে শপথ করি দুযোর্গে জীবন—সম্পদ রক্ষা করি” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর প্রত্যন্ত জনপদ সুবর্ণচরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ—২০২১।
বৃহস্পতিবার সকালে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্যা ফায়ার সার্ভিস ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, অগ্নিকাণ্ড একটি প্রাকৃতিক দুর্যোগ। অন্যান্য দুযোর্গ মোকাবেলায় যেমন প্রস্তুতি গ্রহণ করতে হয় তেমন ভাবে অগ্নি দুর্ঘটনারোধে সকলকে প্রস্তুতি রাখতে হবে। প্রত্যন্ত জনপদের ক্ষেত্রে অগ্নি নির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয় সেদিকে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে নজরদারি রাখার অনুরোধ করা হয়।

সুবর্ণচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডের উপ সহকারী পরিচালক মো. নুর নবীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্যা ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ডা.আবদুর রব, সাংবাদিক মো. ছানা উল্যাহ,মুজাহিদুল ইসলাম সোহেল প্রমূখ।
সভায় অংশ গ্রহণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডের কর্মীরা,জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডের উপ সহকারী পরিচালক মো. নুর নবীর নেতৃত্ব স্বজ্জিত একটি মহড়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডের কার্যালয়ে গিয়ে শেষ হয়।



Post Comment