নোয়াখালীর সুবর্ণচরে বাড়ি থেকে চারটি মেছোবাঘ উদ্ধার
সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটার একটি বাড়ি থেকে চারটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পূর্বচরবাটার বেলাল বাজার এলাকার আনোয়ার হোসেনের বাড়ি থেকে মেছোবাঘগুলো(Fishing Cat) উদ্ধার করেন সুবর্ণচর বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে অজ্ঞাত স্থান থেকে আসা মেছোবাঘগুলো বেলাল বাজার এলাকায় ওই বাড়িতে হাঁস মুরগির খামারে আটকা পড়ে। এ সময় তাঁরা মেছোবাঘগুলো মারতে চাইলে স্থানীয় আরমান হোসেন নামে এক যুবক বাঁধা দেয়। পরে সামাজিক যোগাযোগ মাধমে লোকজন মেছোবাঘগুলো উদ্ধার করা নিয়ে একটি পোস্ট করেন। পোস্টটি উপজেলা প্রশাসনের নজরে আসলে বন বিভাগে খবর দেয়। বুধবার দুপুরে বন বিভাগের সুবর্ণচর উপজেলা কর্মকর্তারা ওই এলাকার আনোয়ারের বাড়ি থেকে বাঘটি উদ্ধার করেন। বর্তমানে বাঘগুলো বনবিভাগের তত্ত্বাবধানে রয়েছে।
সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো.মোশারফ হোসেন বলেন, মেছোবাঘগুলোকে স্থানীয়রা উদ্ধার করতে গিয়ে কিছুটা অসুস্থ করে ফেলেছে, পরিচর্চার জন্য রাখা হয়েছে। দুই তিন দিন পর বনে অবমুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্য বলেন, স্থানীয় এক যুবকের ফেসবুকের পোস্টের ভিত্তিতে মেছোবাঘগুলো উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।



Post Comment