নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির ইউনিয়ন পদযাত্রা
সুবর্ণচর(নোয়াখালী )প্রতিনিধিঃ
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও সার ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনঃরুদ্ধার, বর্তমান সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার সহ দলের নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে নোয়াখালী সুবর্ণচরের ইউনিয়ন পদযাত্রা করেছে বিএনপি।
শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় সুবর্ণচরে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার আয়োজন করে বিএনপি।

উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার নেতৃত্বে পদযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে পৃথকভাবে জেলার বিভিন্ন ইউনিয়নে এ পদযাত্রা ও সমাবেশ করে দলটির তৃণমূল নেতাকর্মীরা।
এসময় দলটির জেলা সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্যা,সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি ,যুবদলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল,যুগ্ম আহবায়ক এ্যাডভোকে মো. আবদুল্লাসহ উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা নিত্যাপণ্যের দাম কমানো, দলীয় নেতাকর্মীদের মুক্তি, সংসদ বাতিল করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।




Post Comment