নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারের মধ্যে ভূমিসহ গৃহ হস্তান্তর

নোয়াখালী প্রতিনিধি:


সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম পর্যায়ে উপজেলায় নির্মিত হয়েছে ৩০টি ঘর। যার মধ্যে ২০ পরিবারের মধ্যে ঘরের চাবি, ২ শতাংশ করে ভূমির দলিল, খতিয়ান, ডিসিআর ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। উপজেলা হল রুমে ঘর, ভূমি ও চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শনিবার সকালে গণভবন হতে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে ৬৯ হাজার ৯শ’ ৪ জন ভূমিহীন ও গৃহহীনকে ঘর প্রদান কার্যক্রমের প্রথম পর্যায়ের শুভ উদ্বোধন করেন। এ সকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী—স্ত্রীর যৌথ নামে দেওয়া হচ্ছে।
মুজিববর্ষ উপলক্ষে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন প্রায় ৬৬ হাজার পরিবারের মাঝে ২ শতাংশ করে ভূমি ও ঘর। ৯ লক্ষ পরিবারের মাঝে ঘর প্রদান করা।
অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) মো.আরিফুল ইসলাম বলেন” সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের আন্তরিকতা ও কর্মতৎপরতায় আমরা আশা করছি আগামী ১৭ মার্চের মধ্যে আরও ৭০ টি ঘর নির্মাণ করতে পারবো। সহকারী কমিশনার ভূমি হিসেবে বিগত কয়েকমাস ভূমিহীন ও গৃৃহহীনদের খাস জমি খঁুজে বের করা ছিল বিরাট চ্যালেঞ্জ। খাস জমি বের করতে সহযোগিতা প্রদান করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কাজ করতে গিয়ে যাদের বিভাজিত করেছি তাদের বলতে চাই এই কাজ আমি আপনাদের সুবর্ণচর এর মানুষের জন্যই করেছি।
তিনি আরো বলেন,আমরা খাস জমির অভাবে হয়তো বেশি ঘর করতে পারি নাই। আমি সমাজের বিত্তবানসহ সকলের সহযোগিতা আশা করছি আপনারা কেউ যদি ২ শতাংশ ভূমি দান করেন বা খাস জমি উদ্ধারে আমাদের সহযোগিতা করেন তবে আমরা সর্বোচ্চ সংখ্যক পরিবারকে ঘর দিতে পারবো।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন বলেন,সরকার প্রধানকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রশাসনের উপর আস্থা ও ভরসা রাখার জন্য। আমরা সঠিকভাবে করেছি, পরিশেষে নিজেকে ভাগ্যবান মনে করছি এই মহৎ কাজের অংশীদার হতে পেরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার, ইঞ্জিনিয়ার, স্থানীয় পরিষদ চেয়ারম্যানগণ,গণমাধ্যমকর্মীসহ উপকারভোগী পরিবার সমূহ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ