নোয়াখালীর সুবর্ণচরে মাস্ক ব্যবহার না করায় পথচারীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক::
নোয়াখালীর সুবর্ণচরের খাসেরহাট রাস্তার মাথায় মাক্স ব্যবহার না করায় পথচারীকে তিন হাজার একশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহি অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন চর জব্বার থানা পুলিশ।
ইবনুল হাসান জানান,মোট ৭ মামলায় তিন হাজার একশ টাকা জরিমানা করা হয় করোনার সংক্রমণ রোধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।



Post Comment