সুবর্ণচরে মিধিলির তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠান কাঁচা ঘরবাড়ি,গাছপালা বিধ্বস্ত

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে শিক্ষা প্রতিষ্ঠান কাঁচা ঘরবাড়ি,গাছপালা, ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুত বিহীন রয়েছে পুরো উপজেলা। মোবাইল নেটওয়ার্ক নেই অনেক এলাকায়।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, উপজেলার আট ইউনিয়নে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১২০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এগুলোর মধ্যে চরজুবিলী আবদুল মালেক উকিল বেসরকারী প্রাথমিক ও জুনিয়র বিদ্যালয় সম্পূর্ণও সওদাগর হাট উচ্চ বিদ্যালয় আংশিক বিধ্বস্ত হয়।

কৃষি অফিসের তথ্য মতে, এদিকে ৮ হাজার হেক্টর রোপা আমন ধান ও ৪ হাজার হেক্টর আবাদির সবজির ক্ষতি হয়েছে। টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে রোপা আমন ধান খেতেই নুয়ে পড়ে। এই ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো.কামাল উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)মো. আল আমিন সরকার বলেন, আট ইউনিয়নে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১২০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে অনেক এলাকা বিদ্যুত বিহীন রয়েছে। তিনি নিজে ও সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সরেজমিন তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থদের তালিকা করে প্রয়াজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান। এছাড়া কোন ধরনের আহত নিহতের খবর তিনি পাননি।

চরজুবিলী আবদুল মালেক উকিল বেসরকারী প্রাথমিক ও জুনিয়র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার উদ্দিন খেলন বলেন, উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করে গেছেন। আবেদন করতে বলেছেন পরবর্তীতে ব্যবস্থা নেবেন।

সুবর্ণচর পল্লী বিদ্যুত সমিতির উপ-ব্যবস্থাপক(ডিজিএম) মো. আফজাল হোসেন বলেন, বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুতের অনেক খুঁটি ভেঙে অনেক এলাকা বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের চেষ্ঠা অব্যহত রয়েছে। জনবল সংকটের কারণে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। আশা করি রবিবার বিকেল নাগাদ বিদ্যুত স্বাভাবিক হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ