নোয়াখালীর সুবর্ণচরে সীমানা বিরোধের জেরে চারাগাছ কর্তন

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে পূর্বশত্রুতার জের ধরে চরওয়াপদা ইউনিয়নে বেলাল নামের কৃষকের অর্ধশতাধিক চারাগাছ কর্তনের ও ঘর ভাঙার অভিযোগ প্রতিপক্ষ বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগীর স্ত্রী পানা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বুধবার সকালে উপজেলার চরওয়াপদা ইউনিয়নে চরকাজী মোখলেছ গ্রামে দরবেশ বাজার এলাকার মালেকের দোকানে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী বেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, ২০০১ সাল থেকে বন্দোবস্তীয় ভূমিতে বসতি স্থাপন করে। বসতি স্থাপনের পর থেকে প্রতিবেশি কৃষক আবদুল্লার সাথে জমির সীমানা নিয়ে ও সীমানায় গাছের চারা রোপন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ মিমাংশায় সামাজিক ভাবে একাধিক বার চেষ্টা করে ও সমাধান হয়নি। এর জের ধরে আবদুল্লা ও তার ছেলেরা বুধবার সকালে বিরোধপূর্ণ সীমানায় রোপনকৃত গাছের চারা উপড়ে ফেলা ও কর্তন করার অভিযোগ করেছেন ভুক্তভোগী বেলাল।

এ ঘটনায় অভিযুক্ত কৃষক আবদুল্লা জানান, আমার জমি দখল করে মাটি ভরাট করে বেলাল গাছের চারা গাছ লাগিয়ে আমার আবাদ করা জমির ব্যাপক ক্ষতি করছেন। এ বিষয়ে স্থানীয় ভাবে একাধিক বার প্রতিকার চেয়েও পায়নি। তার গাছ কর্তনের বিষয়ে আমাদের জানা নেই। সে নিজে গাছ কর্তন করে আমাদের ফাঁসাতে এমন কাজ করতে পারে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম জানান, তাদের বিরোধের বিষয়ে আমরা সামাজিকভাবে মিমাংশার চেষ্টা করেছি। তবে গাছ কর্তনের বিষয়টি শুনেছি।

চরজব্বার থানা পুলিশের উপপরিদর্শক(তদন্ত) জয়নাল আবেদীন জানান, চারাগাছ কর্তনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ