নোয়াখালীর সুবর্ণচরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে শেখ ফরিদ ওরফে ফরিদ সর্দার হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ কামাল উদ্দিন(৩২)। সেই উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের মোরশেদ আলমের ছেলে। হত্যা মামলার ১২ নম্বর আসামী।

গতকাল বুধবার সকালে উপজেলার চরক্লার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জিয়াউল হক জানান, ঘটনার পর থেকেই এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে পুলিশ খুঁজছিল। এর আগে ঘটনার সঙ্গে জড়িত আরো দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অন্যদের ধরার জন্য অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য,পূর্ব বিরোধের জের ধরে মৃত নুরনবী ওরফে নোব্ব্যা চোরার ছেলেরা শেখ ফরিদ ওরফে ফরিদ সর্দারের ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। ২০১৯ সালের ৩ মে মোহাম্মদপুর ইউনিয়নের নুরনবী ওরফে নোব্ব্যা চোরা হত্যা মামলার প্রধান আসামী ছিলেন শেখ ফরিদ ।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ