নোয়াখালী সুবর্ণচরে প্রথম দিনে টিকা নিলেন ৫৫ জন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ::


নোয়াখালী সুবর্ণচরে প্রথম দিনে টিকা নিলেন ৫৫ জন
 সকাল সাড়ে দশটায়  সুবর্ণচরে টিকা দান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন।
তিনি নিজেই টিকা নিয়ে টিকাদান কর্মসূচির সুচনা করেন। ৫০ শয্যা নোয়াখালী সুবর্ণচর উপজেলা হেলথ  কমপ্লেক্সের  নির্ধারিত বুথে তিনি টিকা নেন।
৫০ শয্যা নোয়াখালী সুবর্ণচর উপজেলা হেলথ  কমপ্লেক্সের  নির্ধারিত বুথে গিয়ে সাহসিকতার সাথে টিকা নেন প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
এছাড়া সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শায়লা সুলতানা ঝুমা,সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,চরজব্বর থানার পুলিশ সদস্য  ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা  টিকা নিয়েছেন।
সুবর্ণচর উপজেলায় প্রথম দিনে ৫৫ জন সম্মুখ সারির যোদ্ধাদের টিকা দেওয়া হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ