নোয়াখালীর সুবর্ণচরে বিনাসয়াবিন-৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা ) বাস্তবায়নাধীন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বিনাসয়াবিন-৩ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।

বিনা উপকেন্দ্র, নোয়াখালীর আয়োজনে বুধবার সকালে সুবর্ণচরের মধ্য চরবাটায় কৃষক মো: করিমের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।


এছাড়াও, উপস্থিত ছিলেন বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রায়হান শিকদার, ফার্ম ম্যানেজার ফররুখ আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ এলাকার কৃষক কৃষানীগণ।

উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, বিনাসয়াবিন-৩ এর গাছ অপেক্ষাকৃত লম্বা হওয়ায় অন্যান্য জাতের তুলনায় গাছে পডের সংখ্যা অনেক বেশি। বিনাসয়াবিন-৩ চাষ করে কৃষক মো: করিম লাভবান হয়েছে। তিনি বলেন, কৃষকরা বিঘা প্রতি ৮-১০ মন সয়াবিন পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন অর রশিদ বলেন, জমি পতিত না রেখে সয়াবিন চাষ করলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে, পরবর্তী ফসল জমিতে ভালো হবে।

উপস্থিত বক্তারা বিনাসয়াবিন-৩ চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করেন, প্রয়োজনীয় সহযোগীতা দেয়ার আশ্বাস দেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ