নোয়াখালীর সুবর্ণচরে স্কুলের তালা ভেঙে বেঞ্চ চুরির অভিযোগ

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি ::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ চুরি করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। বিদ্যালয়ের নাম আবদুল্লা মিয়ার হাট পশ্চিম চরজব্বার নেয়াজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষে ৬০টি বেঞ্চের মধ্যে ২০টি বেঞ্চ নিয়ে যায়।

শুক্রবার রাতের কোন এক সময় স্কুলের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকী বলেন, শুক্রবার গভীর রাতে স্কুলের পুরাতন ভবনের দুইটি কক্ষের তালা ভেঙে শ্রেণি কক্ষে থাকা ৬০টি বেঞ্চের মধ্যে ২০টি বেঞ্চের লোহার ফ্রেম খুলে নিয়ে যায়। ওই দুইটি শ্রেণি কক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণি র পাঠদান হয়। দূবৃর্ত্তরা বেঞ্চের কাঠ খুলে রেখে লোহার ফ্রেমগুলো নিয়ে যায়।

তিনি বলেন, স্কুলে নৈশ প্রহরী না থাকায় তিনি নিজেই স্কুল খুলেন এবং বন্ধ করেন। সকালে স্কুলে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশ ও স্থানীয়দের অবগত করেন।

স্কুলের চতুর্থ শ্রেণীর একাধিক শিক্ষার্থী বলেন, স্কুলে এসে নিজেদের বসার বেঞ্চ দেখতে না পেয়ে কান্না করেন। পরে শিক্ষকদের সহয়তায় তাদেরকে অন্য কক্ষে নিয়ে পাঠদান করান।

স্কুল কমিটির সভাপতি হাজী আব্দুল মান্নান বলেন, সন্ধ্যার পরে একদল যুবক পাশের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের পিছনে আড্ডা দিয়ে
থাকেন। তারা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। ওইসব যুবক স্কুলের তালা ভেঙে বেঞ্চের লোহার ফ্রেম নিয়ে অন্যত্র বিক্রি করতে পারেন বলেও ধারণা করছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, স্কুলের প্রধান শিক্ষকের নিকট থেকে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ