নোয়াখালী চাটখিলে দুর্ধর্শ ডাকাতি , গ্রেফতার ৪
নোয়াখালী প্রতিনিধি :
নোয়খালী চাটখিল উপজেলা ২নং রামনারয়নপুর ইউপির সাকিনে আমিন ভিলা বাবুল ডাক্তারের বিয়ে বাড়ীতে দুর্ধর্শ ডাকাতি হয়। এঘটনাই পুলিশ ৪ জনকে প্রেপতার করে ।
শনিবার (২৭ আগষ্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। এসময়
তিনি সাংবাদিকদের জানায় , গত ১৮ আগস্ট চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে ইতালি প্রবাসী আমিন ভিলায় বিয়ের আয়োজন চলছিল। সেই রাতে ৮-১০ জনের ডাকাতদল ঘরের গ্রিল কেটে দরজা ভেঙে অস্ত্রেরমুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, ১৩ ভরি রূপার গহনা, আটটি মোবাইল সেট ও নগদ সাড়ে চার লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে পুলিশের বিশেষ চৌকশ টিম সন্দেহ জনক ডাকাতদের চিহ্নিত করার জন্য আশপাশ বিভিন্ন এলাকায় নজরদারী বৃদ্ধি করে তাদের আটক করে ।
আটককৃত ব্যক্তিরা হলেন, চাটখিল উপজেলার পশ্চিম পরকোট গ্রামের মৃত নূর মিয়া পাটোয়ারীর ছেলে ফরজ আলী জাহাঙ্গীর (৪৪), লক্ষীপুর সদরের উত্তর মজিপুর গ্রামের নুর আলমের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), রামগঞ্জ উপজেলার আইয়ে নগর গ্রামের আবু তাহেরের ছেলে মো. কামাল হোসেন (৩২) ও একই উপজেলার ডুমরিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের মো. মহসিন (৪৯)।
খবর পেয়ে নোয়াখালী চাটখিল বেগমগঞ্জ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা, লক্ষীপুরসহ নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল এলাকা থেকে চারজনকে গ্রেপতার করে এবং তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতাররা ডাকাতির বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছ।



Post Comment